সারাদেশ

মুন্সীগঞ্জে ঘুমন্ত তরুণকে কুপিয়ে হত্যা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নে আলু পাহারা দেওয়া অবস্থায় এক তরুণকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আরও এক তরুণ গুরুতর আহত হয়েছেন। সোমবার (৫ এপ্রিল) দিবাগত রাত ২ টার দিকে ইউনিয়নের সুমার ঢালিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: রাবি শিক্ষক হত্যা: দু’জনের মৃত্যুদণ্ড বহাল

নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় মিজি বংশের লোকজন হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।

নিহত তরুণের নাম মো.মিজান খাঁ (২১)। সে পূর্ব সুমারঢালী কান্দির মোহাম্মদ আলী আকবরের ছেলে। আহত তরুণের নাম আব্দুর রহমান (২১)। তারা দু’জন খালাতো ভাই সুমন ঢালীদের বাড়িতে থাকত। রাতে জমি থেকে উত্তোলিত আলু পাহারা দিত।

মিজানের খালাতো বোন রেহানা বেগম বলেন, মিজান ও আব্দুর রহমান রাতে আমাদের জমির উত্তোলিত আলু পাহারা দিত। কখনো বাড়িতে থাকতো, কখনো আলুর পাশে বানানো ডেরা ঘরে থাকতো। সোমবার রাতে আমরা ঘুমিয়ে ছিলাম। মিজান জমিতে আলু পাহারা দিচ্ছিল।

আরও পড়ুন: পুত্রের হাতে পিতা খুন, ঘাতক গ্রেফতার

তিনি আরও বলেন, রাত দেড়টার দিকে আব্দুর রহমানের কান্না-চিৎকারে আমাদের ঘুম ভাঙ্গে। ঘর থেকে বেরিয়ে দেখি আব্দুর রহমানের মাথা ও নাক মুখ থেকে রক্ত ঝরছে। তখন আব্দুর রহমান আমাদের বলে স্থানীয় মিজি বংশের শুভ মিজিরা ঘুমন্ত অবস্থায় তাদের উপর হামলা করেছে। সে কোন রকমে দৌড়ে পালিয়ে এসেছে। রাত আড়াইটার দিকে আমরা দৌড়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে মিজানের লাশ দেখতে পাই।

নিহতের বাবা মো.আলী আকবর জানান, চার ছেলে ও এক মেয়ে তার। সবার ছোট ছিল মিজান। খুব আদরের ছিল। ঢাকায় থাকতাম আমরা। ছেলেটা আইডি কার্ড করার জন্য গ্রামের বাড়িতে এসেছিল। ওর খালাদের বাড়িতে থাকতো। কে জানত আইডি কার্ড করে আর ঢাকায় ফেরা হবে না। যারা আমার ছেলেকে মেরে ফেলল আমরা তাদের বিচার চাই।

আরও পড়ুন: শিবচরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক এম এ কালাম মঙ্গলবার সকালে বলেন, শুনেছি রাত দুইটার দিকে এক ব্যক্তি প্রতিপক্ষের আঘাতে আব্দুর রহমান আহত হয়েছেন। ভোর চারটায় আমাদের হাসপাতালে আসে। তার মাথায় ও নাকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আমরা তাকে হাসপাতালে ভর্তি রেখেছি।

মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব খান জানান, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ সেখানে যায়। মঙ্গলবার সকালে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ধারালো ছুরির আঘাতে ওই যুবকের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা