সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ২ মুখ বিশিষ্ট গাভীর বাচ্চার জন্ম

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে ২ মুখ বিশিষ্ট গাভীর বাচ্চা জন্ম লাভ করেছে। সোমবার (৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার খড়িবাড়ি গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে ওই বাচ্চার জন্ম হয়। বাচ্চাটিকে এক নজর দেখার জন্য শহিদুলের বাড়িতে উৎসুক জনতার ভিড় জমে উঠেছে।

আরও পড়ুন: শিবচরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

স্থানীয়রা জানান, সোমবার (৪ এপ্রিল) শহিদুলের বাড়িতে পালিত একটি গাভীর পেট হতে ২ মুখ বিশিষ্ট ওই বাচ্চার জন্ম হয়। বাচ্চাটির একটি মাথা ঠিক থাকলেও মুখ দু্ইটি।

গাভীর মালিক শহিদুল ইসলাম জানান, আমি নিজ বাড়িতে ওই গাড়িটিকে লালন পালন করে আসছি। বিকেলে গাভীটির প্রসব বেদনা শুরু হয় এবং একটি বাছুর জন্ম লাভ করে। বাছরটির ৪টি পা, একটি লেজ, একটি মাথা ঠিকই আছে। কিন্তু তার মুখ দুইটি। বাচ্চাটির দেখে আমি অবাক হয়ে যাই। গাভীর বাচ্চা টির মাথায় একটি মুখ দুইটি চোখ চারটি কান দুটি এবং পা চারটি । বাচ্চাটি অস্বাভাবিক আকৃতি নিয়ে জন্ম লাভ করলেও এখনো সেটি জীবিত রয়েছে।

আরও পড়ুন: পুত্রের হাতে পিতা খুন, ঘাতক গ্রেফতার

আলা উদ্দীন নামে স্থানীয় একজন প্রতিবেশি জানান, গাভিটির একটি বাছুর জন্ম লাভ করলেও একটি মাথা দুইটি মুখ। তবে এটি একটি অলৌকিক ঘটনা।

গাভীর বাচ্চা নিয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আবুল কালাম আজাদ জানান, চারটি পা দুইটি মুখ একটি মাথা নিয়ে একটি বাছুর জন্ম নেওয়ার কথা শুনেছি। এটি প্রকৃতির খেয়াল ছাড়া কিছু নয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা