সারাদেশ

শিবচরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

শফিক স্বপন মাদারীপুর: মাদারীপুরের শিবচরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী আয়েশা (৩০) মারা গেছেন। সোমবার (৪ এপ্রিল) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা শিবচর উপজেলার চরশ্যামাইল গ্রামের ব্যাটারি চালিত অটোরিকশা চালক আব্দুল রাজ্জাক তালুকদারের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম মুকুল মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, নিহতের নাকের ও পেটের উপরের দিকে ধারলো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আয়েশা বেগমের সাথে স্বামী রাজ্জাকের তালুকদারের সাথে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। ইফতারের পর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের দুজনের মধ্য কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী রেগে গিয়ে ঘরে থাকা ছুরি দিয়ে তার পেটে ও নাকের কাছে আঘাত করলে সে ঘটনাস্থলে লুটে পড়ে। আঘাতের একপর্যায়ে রক্তক্ষরণ শুরু হলে অবস্থা খারাপ হতে থাকে। পরে আয়েশা বেগমকে নিজেই অটোতে করে হাসপাতালে নিয়ে আসে রাজ্জাক। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: পুত্রের হাতে পিতা খুন, ঘাতক গ্রেফতার

শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) শোভন বলেন, আমরা রাত সাড়ে ৮টার দিকে ঘটনার সংবাদ পেয়ে মরদেহটি উদ্ধার করি। কি কারণে এমন ঘটনা ঘটেছে তদন্ত করে দেখছি। পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা