মিজানুর রহমান
সারাদেশ

জাল সার্টিফিকেটে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি

হবিগঞ্জ প্রতিনিধি: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হতে হলে নিয়ম অনুযায়ী বিএ পাস হতে হয়। কিন্তু অনেকেই বিএ পাস না করেও কম্পিউটারে এডিট করে বিএ পাশের জাল সার্টিফিকেট দিয়ে সভাপতি হচ্ছেন। এমনই অভিযোগ উঠেছে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের বিরুদ্ধে।

আরও পড়ুন: জাতীয় মসজিদের নতুন খতিব মুফতি রুহুল আমীন

মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট মিজানুর রহমানের বিরুদ্ধে জাল সার্টিফিকেট বানিয়ে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির পদ বাগিয়ে নেয়ার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার মীরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পদ নেয়ার জন্য তিনি এই পন্থা অবলম্বন করেন।

এর আগে হবিগঞ্জের বিভিন্ন স্থানীয় দৈনিক পত্রিকায় মিজানুর রহমানের বিরুদ্ধে লাশের পকেট থেকে মোবাইল চুরি, আদালতে গিয়ে হট্টগোল করে মামলা ছাড়াই আটক হওয়া, তিন সন্তানের জননীর শ্লীলতাহানী সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। এসব অপকর্মের দায়ে অভিযুক্ত হওয়ার পরেও তিনি কিভাবে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদ লাভ করেছেন সেটি অনেকর কাছে বিস্ময়ের। এছাড়াও তিনি হবিগঞ্জের একটি স্থানীয় দৈনিকের সাংবাদিক হিসেবেও পরিচয় দিয়েও বেড়ান।

এ বিষয়ে মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি সঠিক সার্টিফিকেট দিয়েছি, কেউ দরখাস্ত দিয়ে থাকলে তদন্ত করে দেখা হোক।

আরও পড়ুন: সম্রাটের জামিন শুনানি ১৩ এপ্রিল

এ ব্যপারে মাধবপুর উপজেলা নির্বাহি অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্তে উপজেলা শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। ৭ দিনের ভেতরে তদন্ত কমিটির প্রতিবেদন দেয়া সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তদন্তে মিজানুরের সার্টিফিকেট জল বলে প্রমাণিত হলে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা