সারাদেশ

মাদারীপুরে ৯ ইটভাটা মালিককে ১৩ লাখ টাকা জরিমানা

শফিক স্বপন মাদারীপুর: মাদারীপুরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় পাঁচখোলা এলাকার ফারজানা সৌরভ ব্রিকস নামে একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিয়মের বহির্ভূত হওয়ার আরও ৯টি ইটভাটা মালিককে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: ৪০তম বিসিএসে উত্তীর্ণ ১৯৬৩

বুধবার (৩০ মার্চ) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর ঢাকা বিভাগীয় কার্যালয় ও ফরিদপুর আঞ্চলিক অফিসের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর ঢাকা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার।

পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর আঞ্চলিক অফিসের উপ-পরিচালক এএইচএম রাশেদ জানান, ঘনবসতি এলাকার মধ্যে ইটভাটা নির্মাণ করে কাঠ পোড়ানো হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফারজানা সৌরভ ব্রিকস-এর কোন অনুমোদন না থাকায় ভেকু দিয়ে ইটভাটা গুঁড়িয়ে দেয়ার পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি ছিটিয়ে এর কার্যক্রম বন্ধ করা হয়।

আরও পড়ুন: ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন

এছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় থ্রি স্টার ব্রিকস্, নাবিল ব্রিকস্, সুপার গোল্ড ব্রিকস্, অগ্রণী ব্রিকস্, কেএমএম ব্রিকস্সহ ৯টি ইটভাটা মালিককে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানায়, নিয়ম না মানলে পরবর্তীতে এই অভিযান আবারও চালানো হবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময়, পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর আঞ্চলিক অফিসের সহকারী পরিচালক মিতা রানী দাস, মাহফুজুর রহমান, মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. নুরমোহাম্মদ, মাদারীপুর সদর মডেল থানার এস আই মো. আক্তারুজ্জামানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা