সারাদেশ

নিজের পাতা ফাঁদে কৃষকের মৃত্যু

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে দীর্ঘদিন যাবত কৃষক লিটনের ক্ষেতের ফসল নষ্ট করতো ইঁদুর। আর সেই ইঁদুর মারতে জমিতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলো লিটন (৩৭)।

আরও পড়ুন: সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম, সম্পাদক এমরান

মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় ফাঁদে কারেন্ট লাইন আছে কিনা তা পরীক্ষা করতে ক্ষেতের বিতরে প্রবেশ করে ঐ কৃষক। বিদ্যুতের লাইন চেক করতে গেলে নিজের পাতা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান কৃষক মো. লিটন তালুকদার।

ঘটনাটি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পূর্ব কামদেবপুর গ্রামে ঘটেছে। নিহত কৃষক লিটন তালুকদার ঐ গ্রামের হানিফ তালুকদারের ছেলে।

আরও পড়ুন: ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নিজের পাতা ইঁদুরের ফাঁদে কৃষকের মৃতূর বিষয়টি নিশ্চিত করেছে নলছিটি থানার মোল্লাহাট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত পরিদর্শক মোতালেব হোসেন। তিনি জানিয়েছেন, এই দুর্ঘটনায় কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল করে লাশ কৃষকের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা