সারাদেশ

সুন্দরগঞ্জে কর্ম সৃজন প্রকল্পের কাজে ব্যাপক সাড়া

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কর্ম সৃজন উন্নয়ন প্রকল্পের কাজে ব্যাপক সাড়া জাগিয়েছে। সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নে ৪৩৪২ জন দরিদ্র ও অতিদরিদ্র পুরুষ ও মহিলা শ্রমিক দৈনিক ৪ শত টাকা মজুরির বিনিময়ে সপ্তাহে ৫দিন কাজ করছেন।

আরও পড়ুন: একদিনে ভাসানচর গেলো ১৯৯৯ রোহিঙ্গা

উপজেলা প্রশাসনের সুষ্ঠ তদারকির কারণে শ্রমিকগণ সন্তোষ জনক ভাবে কাজ করছে। কঞ্চিবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার আলম সরকার বলেন, কঞ্চিবাড়ী ইউনিয়নের শ্রমিকগণ প্রকল্পের নিয়মানুযায়ী কাজ করায় উন্নয়ন প্রকল্পগুলির কাজ তরান্নিত হচ্ছে।

সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল বলেন, প্রকল্পের সঙ্গে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের সহযোগিতায় উন্নয়ন প্রকল্প গুলি সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে। শ্রমিকের মজুরি সন্তোষ জনক হওয়ায় শ্রমিকগণ সন্তষ্ট হয়ে কাজ করছে। কর্ম সৃজন প্রকল্পের কাজে সুধী মহল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।

এ প্রকল্পের কাজে সাপ্তাহিক হাজিরা ৬দিন করে বছরের বর্ষা মৌসুম আষাঢ় ও শ্রাবণ মাস ও সরকারি ছুটির দিনগুলি বাদ দিয়ে প্রকল্পের মেয়াদ ২৪০দিন করা হলে গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের ১৬টি জেলার দরিদ্র ও অতিদরিদ্র শ্রমিকদের স্থায়ী কর্মসংস্থানসহ আর্থিক সচ্ছলতা আসতো।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা