সারাদেশ

ছাত্রলীগের পদপ্রত্যাশীদের আগামী ৩ দিনের মধ্যে সিভির আহবান

ফেনী প্রতিনিধি : দীর্ঘ মেয়াদোত্তীর্ণ ফেনী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। সোমবার ( ২৮ মার্চ ) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: রামেকে আরও তিনজনের মৃত্যু

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফেনী জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদপ্রত্যাশীদের নিকট থেকে আগামী ৩ দিনের মধ্যে জীবন বৃত্তান্ত নেওয়া হবে। কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম ও সহ-সম্পাদক জাফর আহম্মদ ইমন জীবন বৃত্তান্ত সংগ্রহ করবেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১৪ মে সালাহউদ্দিন ফিরোজকে সভাপতি ও জাবেদ হায়দার জজকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদের জন্য ফেনী জেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়। আড়াই মাস পর ১২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

এক বছরের স্থলে ৭ বছরেও নতুন করে সম্মেলন বা কমিটি গঠন না হওয়ার প্রেক্ষিতে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা