সারাদেশ
ভিডিও ভাইরাল

বৃদ্ধাকে মারধর, নির্মাণাধীন বাড়ি ভাঙচুর

সান নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে মাসুদ রানা নামের এক ব্যক্তির বিরুদ্ধে বৃদ্ধা চাচিকে লাথি মেরে ফেলে দিয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর চালিয়ে দখল করে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

আরও পড়ুন: সাভারে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সোমবার (২৮ মার্চ) বেলা ১১টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে রাতেই তিনজনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন, প্রয়াত নুরুল ইসলামের ছেলে মাসুদ রানা (৩৫) এবং মজনু মিয়ার ছেলে রুমান (২৫) ও আরমান (১৮)।

এ ব্যাপারে ভুক্তভোগী আকলিমা (৩০) বলেন, আমি আমার বাবার কাছ থেকে ৩৫ লাখ টাকা দিয়ে প্রায় চার বছর আগে জমিটি ক্রয় করি। ইদানীং আমি এই বাড়ির নির্মাণকাজ শুরু করি। আজকে আমাদের চাচাতো ভাই মাসুদ রানার নেতৃত্বে একদল লোক স্থাপনাটিতে ভাঙচুর শুরু করে। পরে আমার মা সামনে এগিয়ে গেলে মায়ের বুকে সজোরে লাথি মেরে ইটের উপর ফেলে দেয়, এতে মা রক্তাক্ত হয়ে যায়। এরপর তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তী সময়ে আমার বাবা বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমি মাসুদসহ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

আরও পড়ুন: জিয়া অরফানেজ ট্রাস্টের অস্তিত্বই ছিল না

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি।

অন্যদিকে, শ্রীপুর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা