প্রতীকী ছবি
সারাদেশ

খুলনায় চালক হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

সান নিউজ ডেস্ক: খুলনায় মাহেন্দ্র চালক শেখ ও‌হিদুর রহমান রিপন হত্যার দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন: কিছু ব্যবসায়ী বিশ্ব রাজনীতির সুযোগ নিয়েছেন: রাষ্ট্রপতি

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- কিশোরগঞ্জ জেলার ইলচ্চা বাজার সা‌দির চর গ্রামের ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে মোহাম্মদ নুর ইসলাম, একই এলাকার হরিদাসের ছেলে জনি দাস, চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার ফল সমস্যা বাজার এলাকার আব্দুর রউফ সিকদারের ছেলে মো. রনি শিকদার ও খুলনার বটিয়াঘাটা উপজেলার আইয়ুব আলী মোল্লার ছেলে মোহাম্মদ মাসুদ রানা মোল্লা। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ এবং বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ জানান, ও‌হিদুর রহমান রিপন একজন মাহেন্দ্র চালক। সে সাতক্ষীরা জেলার লাবশা এলাকার শেখ তৌ‌হিদুর রহমা‌নের ছে‌লে। ২০১৬ সা‌লের ১১ জানুয়া‌রি সকা‌লে গাড়ি চালা‌নোর উ‌দ্দে‌শে বা‌ড়ি থে‌কে বের হয়। রা‌তে বা‌ড়ি না ফিরলে প‌রিবারের মানুষ চি‌ন্তিত হ‌য়ে প‌ড়েন।

প‌রের দিন তার ছোট ভাই জান‌তে পা‌রেন, লবণচরা থানায় খেতে এক মাহেন্দ্র চাল‌কের মরদেহ পাওয়া গে‌ছে। পরে খুলনায় গিয়ে তিনি মরদেহ শনাক্ত ক‌রেন। মরদেহ দাফন শে‌ষে জান‌তে পা‌রেন, গোপালগঞ্জের কা‌শিয়া‌নী থে‌কে মাহেন্দ্রসহ চারজনকে আটক করেছে পুলিশ। প‌রের‌ দিন তি‌নি লবণচরা থানায় চারজ‌নের নাম উ‌ল্লেখ ক‌রে মামলা ক‌রেন।

আরও পড়ুন: শ্রেণিকক্ষের শিক্ষাই যথেষ্ট নয়

তিনি আরও ব‌লেন, ঘটনার দিন সন্ধ্যা ৬টার দি‌কে আসা‌মিরা পূর্ব প‌রিকল্পনা অনুযা‌য়ী সাতশ টাকা চু‌ক্তি‌তে মাহেন্দ্র ভাড়া নেয়। রাত ৯টার দি‌কে নগরীর লবণচরা থানার ডা. দিপু সা‌হে‌বের জ‌মির কাছে পৌঁছা‌লে আসা‌মি মাসুদ ও র‌নি র‌শি দি‌য়ে চালকের শ্বাস‌রোধ করার চেষ্টা ক‌রে। শ্বাস‌রো‌ধে তার মৃত্যু না হ‌লে নুর ইসলাম ছু‌রি দি‌য়ে আঘাত কর‌তে থাকে। মৃত্যু নি‌শ্চিত ক‌রে আসা‌মিরা মরদেহ ফে‌লে মা‌হেন্দ্র নি‌য়ে পা‌লি‌য়ে যায়।

পরে গোপালগঞ্জ এলাকার কা‌শিয়া‌নী পু‌লি‌শের চেক‌পো‌স্টে গি‌য়ে তারা আটক হয়। এক পর্যা‌য়ে তারা হত্যাকা‌ণ্ডের কথা পু‌লি‌শের কাছে স্বীকার ক‌রে। একই বছ‌রের ৩১ ডিসেম্বর মামালার তদন্ত কর্মকর্তা সিআইডি পু‌লিশ প‌রিদর্শক মীর আতাহার আলী চারজনকে আসা‌মি করে আদাল‌তে অ‌ভি‌যোগপত্র দা‌খিল ক‌রেন। মামলা চলাকালে ১৫ জন স্বাক্ষী সাক্ষ্য দেন। আজ এই মামলায় চারজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে ফের ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

রাজধানীতে সেই ২০১২ সালে নিজ বাসায় নির্মমভাবে খুন হ...

থাপ্পড়ে সহপাঠীর কান ফাটানো সেই যবিপ্রবি শিক্ষার্থী বহিষ্কার

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীকে থাপ্পড় মে...

দেশে বিশ্বমানের চিকিৎসা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের মধ্যেই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা