প্রতীকী ছবি
সারাদেশ

ট্রেনের ধাক্কায় বাসযাত্রী নিহত

সান নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের মাইজপাড়া ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসে থাকা এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫-২০ জন শ্রমিক।

আরও পড়ুন: মাদ্রাসাছাত্রকে কুপিয়ে হত্যা

রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ ও গাজীপুর রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্ল্যাহ্।

হারুন অর রশিদ বলেন, ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেন সকাল ৭টা ৫ মিনিটে শ্রীপুর থেকে ছেড়ে যায়। ট্রেনটি কাওরাইদ স্টেশন ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি মাইজপাড়ায় এলাকায় ক্রসিং পার হওয়ার সময় একটি শ্রমিকবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

আরও পড়ুন: বাস-ট্রাক সংঘ‌র্ষে দুই চালক নিহত

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল করিম জানান, শ্রমিক বহনকারী একটি বাস মাইজপাড়া এলাকায় রেললাইন অতিক্রম করছিল। সে সময় বাসটিকে ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী বলাকা কমিউটার এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। এ সময় কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হন এবং দুই জন নিহত হন।

অন্যদিকে, গাজীপুর রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্ল্যাহ্ বলেন, এ ঘটনায় একজন নিহত ও অনেকেই আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা