ছবি-সংগৃহিত
সারাদেশ

আমি বললে তেলের দাম কমাবে না

সাভার প্রতিনিধি: রোজাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, কিছু খাদ্য শস্যের দাম বেড়েছে আমরা অস্বীকার করছি না। সয়াবিন তেল-পাম ওয়েল বিদেশ থেকে আমদানি করে প্রাইভেট সেক্টর। আমি বললে তো তারা তেলের দাম কমাবে না।

সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় আশুলিয়া থানা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: নিরপেক্ষ আলোচনায় প্রস্তুত ইউক্রেন

কৃষিমন্ত্রী বলেন, সামনের রোজাকে কেন্দ্র করে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। কমিউনিস্ট পার্টির কিছু বামপন্থি নেতারা আজ হরতাল দিয়েছে। তাদের সমর্থন দিয়েছে বিএনপি ও ভুঁইফোড় কিছু রাজনৈতিক দল। টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ কিংবা চট্টগ্রামের কথা বাদই দিলাম। ঢাকা শহরেও তো একটা মানুষকে দেখলাম না যে হরতালের পক্ষে কথা বলতে। মানুষ নির্বিঘ্নে কাজ করেছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা