ছবি-সংগৃহিত
সারাদেশ

রাষ্ট্রপতির কিশোরগঞ্জে উন্নয়ন প্রকল্প পরিদর্শন 

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার (২৮ মার্চ) বিকেলে জেলার মিঠামইন উপজেলার হাসানপুর ব্রিজ এবং চং নোয়াগাঁওয়ে বালিখোলা ফেরিঘাটসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। পরে রাষ্ট্রপতি ইটনা উপজেলায় নির্মাণাধীন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন।

আরও পড়ুন: বাজারে উঠেছে ১০০ কেজির বাঘাইড় মাছ

রাষ্ট্রপতি উজানধনু নদীর উপর বলদা ফেরিঘাটও পরিদর্শন করেন। নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।

এ সময় স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, জেলা প্রশাসকসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি পাঁচ দিনের সফরে রোববার (২৭ মার্চ) কিশোরগঞ্জে যান।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা