সারাদেশ

অর্থ অত্মসাতের দায়ে ব্যাংক কর্মকর্তার ১২বছরের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি: লক্ষীপুর জেলার যমুনা ব্যাংক রায়পুর শাখার অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংকের বরখাস্তকৃত অফিসার নাছির উদ্দিন মাহমুদকে পৃথক দুটি ধারায় ১২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দুটি ধারায় ৭০ হাজার টাকা অর্থ দন্ড করে আদালত।

আরও পড়ুন: অর্থনীতিকে বড় ঝুঁকিতে ফেলবে না

সোমবার (২৮ মার্চ) দুপুরে নোয়াখালী স্পেশাল জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ খান এ দণ্ডাদেশ দেয়। দণ্ডপ্রাপ্ত নাছির উদ্দিন মাহমুদ লক্ষীপুর জেলার সদর উপজেলায় দত্তপাড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে।

দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, আসামি নাসির উদ্দিন মাহমুদ যমুনা ব্যাংক রায়পুর শাখায় এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত থাকাকালীন ব্যাংকের সাসপেন্স একাউন্ট থেকে ২১ লাখ ৮ হাজার আটশত টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাত করে। এ ঘটনায় ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপক শাহনেওয়াজ আসামির বিরুদ্ধে রায়পুর থানায় মামলা দায়ের করেন। মামলাটি দুদকের সিডিউলভুক্ত অপরাধ হওয়ায় দুদকের সহকারী পরিচালক খলিলুর রহমান সিকদার মামলাটির তদন্ত শেষে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। রায় দেওয়ার সময় আদালতে হাজির ছিল না।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

হংকং সিক্সেসে ভারতের কাছে স্বপ্নভঙ্গ লাল-সবুজদের!

হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে রোমাঞ্চকর এক লড়াইয়ের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। টু...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা