সারাদেশ

ঈশ্বরগঞ্জে চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): শপথ নিলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ১১ ইউপির নবনির্বাচিত জনপ্রতিনিধিরা। সোমবার (২৮ মার্চ) বেলা ১২ টার দিকে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১১ ইউনিয়নের ১১ জন চেয়ারম্যান ও ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলার ১১ ইউপির সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের এই শপথ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: গর্ভের সন্তানসহ বিপদমুক্ত পরীমনি

উপজেলার ১১ জন চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।উল্লেখ্য গত ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে উপজেলার ১১ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

অন্যদিকে, উপজেলার ১১ টি ইউপির ৯৯ জন সাধারণ সদস্য ও ৩৩ জন সংরক্ষিত নারী সদস্যদের শপথ বাক্য পাঠ করান ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোসা. হাফিজা জেসমিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া প্রমুখ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

হংকং সিক্সেসে ভারতের কাছে স্বপ্নভঙ্গ লাল-সবুজদের!

হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে রোমাঞ্চকর এক লড়াইয়ের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। টু...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা