সৈয়দপুরে স্বামী-স্ত্রীসহ খদ্দের আটক
সারাদেশ
অসামাজিক কাজের অভিযোগ

সৈয়দপুরে স্বামী-স্ত্রীসহ খদ্দের আটক

আমিরুল হক, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে অসামাজিক কাজের সাথে জড়িত থাকার অভিযোগে খদ্দেরসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : আত্মত্যাগ বৃথা যেতে পারে না

রোববার (২৭ মার্চ) দুপুরের দিকে শহরের চাদনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ঠাকুরগাঁও এর রুহিয়া উপজেলার সাইফুল ইসলাম (৩৮) ও তার স্ত্রী শম্পা বেগম (৩২) ও খদ্দের চট্টগ্রামের মীরসরাই উপজেলার মধ্যমাইন এলাকার প্রদীপ বড়ুয়ার ছেলে আপন বড়ুয়া (২৩)।

তবে আপন বড়ুয়া বলেন, চাকুরির জন্য সাইফুল ইসলামকে ৫ লাখ টাকা দিয়েছিলাম সেই টাকা ফেরত দিবে বলে তিনি এখানে আসতে বলেছিলেন। তাই আমি এখানে এসেছি কোনো অসামাজিক কাজ করিনি।

আরও পড়ুন : বাম জোটের হরতাল শুরু

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন আপন বড়ুয়ার সাথে আসামাজিক কাজ করা অবস্থাতে হাতে নাতে ধরে ফেলে তার স্বামী।

এসময় দুইজনকে ঘরে তালাবদ্ধ করে রাখেন । পরে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসেন।

আরও পড়ুন : মরে গেলেও ক্ষমা করব না

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে তাদের আটক করা হয়েছে। আটক ৩ জনকেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা