সারাদেশ

কুলাউড়ায় মাটিচাপায় ৩ শিশুর মৃত্যু

সান নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় পাখির বাসা খুঁজতে একটি টিলার গর্তে ঢুকে মাটিচাপায় তিন শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটেরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে নদীর স্বাধীনতা দাবি

শনিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার ভাটেরা রাবার বাগান এলাকার ইসলামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো ভাটেরা পশ্চিম ইসলামনগর গ্রামের তছিবুর রহমানের ছেলে সুমন (১৪), একই গ্রামের আব্দুস সালামের ছেলে নাহিদ আহমদ (১৫) ও করিমের ছেলে কবির আহমদ (৯)।

স্থানীয় সুত্রে জানা যায়, রাবার বাগানের ভেতরে ঘাগরাছড়া টিলায় পাখির বাসা দেখতে পেয়ে ওই তিন শিশু টিলার গর্তে ঢোকে। সেখানে ঢোকামাত্র মাটিধসে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী তাদের উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: গৌরীপুরে ছাত্রলীগ নেতার ওপর হামলা

কুলাউড়া থানার এসআই ফখরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে একজন ওসিকে পাঠানো হয়েছে।

অন্যদিকে, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা