ছবি-সংগৃহিত
সারাদেশ

গাঁজা চাষের অভিযোগে কারাগারে ২ ভাই 

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলায় বাড়ির উঠানে গাঁজা চাষের অভিযোগে জয়দেব কুমার রায় ও রাম প্রসাদ বিশ্বাস নামের দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারদের বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে ফরিদপুরের আমলি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: পদত্যাগ করবেন না ইমরান খান

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ির উঠানে গাঁজা চাষ করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে উপজেলার ডুমাইন ইউনিয়নের সিধলাজুরি গ্রামে বুধবার সন্ধ্যার পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি আরও বলেন, ওই বাড়ি থেকে চারটি গাঁজার গাছ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের আমলি আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা