ছবি-সংগৃহিত
সারাদেশ

মোটরসাইকেল চুরির দায়ে কাউন্সিলরকে গণধোলাই

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও উপজেলার গেদুরা ইউনিয়নের বরুয়াল গ্রামে বৃহস্পতিবার এক ইউপি সদস্যের মোটরসাইকেল চুরির অভিযোগে রানীশংকৈল পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রাজ্জাক কে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয়রা।

গেদুরা ইউনিয়নের চেয়ারম্যান তরিকুল ইসলাম সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইউপি সদস্য রমজানের মোটরসাইকেল চুরির অভিযোগে স্থানীয়রা কাউন্সিলর আব্দুর রাজ্জাক কে আটক করেছে৷ আব্দুর রাজ্জাক একজন চিহ্নিত মোটরসাইকেল চোর। এর আগেও, অনেকবার সে গণধোলাইয়ের স্বীকার হয়েছে।’

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে সফল নারীরা পেলেন সম্মাননা ক্রেস্ট

অভিযোগের বিষয়ে কাউন্সিলর আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি আগে চুরি করতাম, তবে এখন আর করি না। আজ জাদুরানি বাজারে যাচ্ছিলাম। হঠাৎ স্থানীয়রা আটকে মারধর করেন।’

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেল চুরির অভিযোগে এক কাউন্সিলরকে আটক করেছে স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা