ছবি- গাঁজা গাছসহ গ্রেফতার চাষি
সারাদেশ

বাড়ির আঙিনায় গাঁজা চাষ, গ্রেফতার চাষি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের চর বামনের চরগ্রামে বাড়ির আঙিনা থেকে বৃহস্পতিবার রাতে ২০ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ চাষি কাইয়ুমকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা চাষি কাইয়ুমকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার বাড়ি থেকে বিশ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছ জব্দ করা হয়। গাছ দুটির আনুমানিক ওজন ৫২ কেজি।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসীর বিল্লাহ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে বলেন, গ্রেফতার হওয়া গাঁজা চাষি কাইয়ুমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা