সারাদেশ

ভালোবেসে একসাথেই থাকতে চায় দুই তরুণী!

খায়রুল খন্দকার: দুই বছর আগে ফেসবুকের ম্যাসেঞ্জার গ্রুপের ‘বন্ধু খুঁজুন’ গ্রুপের মাধ্যমে পরিচয় হয় নোয়াখালীর বিলকিস এবং টাঙ্গাইলের আঁখি নামের দুই তরুণীর। সেখান থেকে দুজনের মোবাইল নাম্বারে কথা বলতে বলতে তৈরী হয় বন্ধুত্ব এবং পরে সেটি প্রেমের পর্যায়ে গড়ায়।

আরও পড়ুন: সয়াবিন ও সূর্যমুখী চাষের নির্দেশ

অবশেষে পালিয়ে বিয়ের সিদ্ধান্ত নিয়ে রবিবার (২০ মার্চ) রাতে ঘড় ছাড়লেও দ্বীতীয়বারে প্রশাসনের উদ্দ্যোগে তাদের নিজ নিজ অভিভাবকের নিকট পৌঁছে দেয়া হয়েছে।

বিলকিস (২০) নোয়াখালী সদর উপজেলার পূর্ব লক্ষীনারায়ন গ্রামের নূরুল হকের পাঁচ সন্তানের মধ্যে চতুর্থ এবং নবম শ্রেনীর শিক্ষার্থী আঁখি (১৪) টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়নের ময়থা গাছপাড়ার আজাহার আলীর একমাত্র পালিত কন্যা।

ওই দুই তরুণীর পারিবারিক সূত্রে জানা যায়, ফেসবুকের মাধ্যমে দুই বছর যাবত তাদের পরিচয় বলে জানিয়েছে তারা। দেড়মাস আগে বাড়িথেকে পালিয়ে ঢাকায় চলে যাবার পর জানতে পারি তারা দুজন দুজনকে ভালবাসে এবং বিয়ে করে সংসার করতে চায়। আগের বার সিরাজগঞ্জের একটি এলাকা থেকে ওদের উদ্ধার করে আমরা নিজেদের পরিবারে নিয়ে আসি।

বিলকিস বলেন, ফেসবুকে তাদের পরিচয়,প্রেম। আমি ওকে ভালোবাসি, তাই চলে এসেছি। আমার পরিবার আমাদের সম্পর্ক মানবে না, তাই বাড়ি থেকে নিরুপায় হয়ে পালিয়ে এসেছি। ওর পরিবার না মানলে আমরা দুজনে অন্য কোথাও গিয়ে বসবাস করব । আমাদের কেউ আলাদা করার চেষ্টা করলে জীবন দিয়ে দেবো।

আখিঁ বলেন, এর আগে আমরা ঢাকায় ও সিরাজগঞ্জ চলে গিয়েছিলাম। আমাদের পরিবার আলাদা করে নিয়ে এসেছে। সামাজিকভাবে আমাদের মানবে না, কিন্তু আমি ওর সঙ্গেই থাকতে চাই। বাঁচলেও ওর সঙ্গে, মরলেও ওর সঙ্গে। পুলিশ বা তারা যদি আমাদের মেরে ফেলতে চায়, তাহলে দুজনকে একসঙ্গেই মারতে হবে।

বিলকিসের ভাই শরিফুল ইসলাম জানান, ২০ মার্চ বিকেলে ডিম কেনার কথা বলে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এই ঘটনায় আমার আব্বা-আম্মা অসুস্থ্য হয়ে পড়েছেন। ওকে বাড়িতে নিয়ে আমরা বিয়ের ব্যবস্থা করবো।

আরও পড়ুন: ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

ইউপি চেয়ারম্যান শামছুল আলম বিজু বলেন, স্থানীয় মেম্বারের মাধ্যমে বিষয়টি জানার পর ইউএনও মহোদয়ের নির্দেশক্রমে উভয় পরিবারকে আমার ইউনিয়ন পরিষদে নিয়ে আসি। তাদের পরিবারের অভিভাবকদের নিকট থেকে প্রয়োজনীয় কাগজপত্রে সাক্ষর ও প্রমাণাদি রেখে চৌকিদারদের মাধ্যমে তাদেরকে নিজ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন বলেন, নোয়াখালি ইউএনও মহোদয়ের সাথে যোগাযোগ করে বিলকিসের অভিভাবককে খুজেঁ বের করি। পরে মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে স্থানীয় ফুলকি ইউপি চেয়ারম্যানের মাধ্যমে লিখিত কাগজপত্র ও অঙ্গিকারনামা রেখে দুই মেয়েকেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা