সারাদেশ
সচিবালয়ের মনোগ্রামযুক্ত গাড়ি

বড়াইগ্রাম থেকে হাত-পা বাঁধা লাশ উদ্ধার

আব্দুল আউয়াল মন্ডল, নাটোর: নাটোরের বড়াইগ্রামে সচিবালয়ের মনোগ্রামযুক্ত গাড়ি থেকে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: নতুন ৩ রুটে নামছে নগর পরিবহন

মঙ্গলবার (২২ মার্চ) উপজেলার বনপাড়া বাইপাস এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়ির মালিক মিজানুর রহমানকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে জিপ গাড়িটিও (ঢাকা মেট্রো ঘ ১৪-০৫৮৭) জব্দ করা হয়েছে।

আটক মিজানুর রহমান মাগুরা জেলার শ্রীপুর উপজেলার আমতলী গ্রামের মৃত গোলাম হায়দারের ছেলে এবং গাজীপুর জেলার কাশিমপুরের তাজ এন্টারপ্রাইজ নামের পাট গুদামের মালিক। তিনি নিজেই গাড়িটি চালাচ্ছিলেন বলে জানা গেছে। নিহত ব্যক্তির নাম হযরত আলী (৪৫), তিনি রংপুর এলাকার বাসিন্দা এবং পাট গোডাউন তাজ এন্টারপ্রাইজের কর্মচারী ছিলেন।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া বাইপাস মোড় এলাকায় তল্লাশী শুরু করে।

আরও পড়ুন: হাবিব-জোবায়ের পরিষদের পূর্ণ প্যানেল জয়ী

এ সময় মিজানুর রহমান (৪২) সচিবালয়ের মনোগ্রামযুক্ত একটি জিপ গাড়িটি চালিয়ে এদিক-সেদিক ঘোরাঘুরি করছিলেন। সন্দেহ হলে পুলিশ তল্লাশি করে জিপের পেছনের ডালার সঙ্গে হাত-পা বাঁধা ও দেহের সঙ্গে ইট বোঝাই বস্তা আটকানো লাশটি উদ্ধার করে।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, মরদেহের দুই হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। উপুড় করে রাখা লাশের পিঠের উপর ইট বোঝাই বস্তা ছিল ছিলো। নির্জন এলাকার কোন জলাশয়ে তার লাশটি ফেলে দেয়ার জন্যই মরদেহ নিয়ে ঘোরাফেরা করছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

তেলের বাজারে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান...

দীর্ঘ বিদায়ের আক্ষেপ ডলির

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন।...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা