সারাদেশ

ফরিদপুরে এটিএম কার্ড জালিয়াতি করে অর্থ আত্মসাৎ

বিভাষ দত্ত, ফরিদপুর: ফরিদপুরের সদরপুর উপজেলার রঞ্জন মোল্লার ডাঙ্গী এলাকার সহজ সরল কৃষক কালাম ব্যাপারী (৫৬)। যিনি মাথার ঘাম পায়ে ফেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের হিসাব শাখায় টাকা জমা রেখেছিলেন। তবে সে জানতেন না এটিএম কার্ড কি এবং তার প্রয়োজনীয়তা কি? তিনি চেক বই দিয়েই তার প্রয়োজন মেটাতেন এবং এটিএম কার্ড নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

আরও পড়ুন: গাজীপুরে বাসে আগুন, সড়ক অবরোধ

তার এই সহজ সরলতাকে পুঁজি করে ওই ব্যাংকের সাবেক কর্মচারী বদরুল ইসলাম তাসিন (৩৫) টাকার লোভে কালাম ব্যাপারীর এটিএম কার্ড ডেলিভারী দেবার নাম করে নিজের কাছে রেখে দেন এবং সুযোগ বুঝে ফরিদপুর ট্রমা সেন্টারের ডিসকাউন্ট কার্ড রেজিষ্ট্রেশনের নাম করে কালাম ব্যাপারীর মোবাইল থেকে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) নিয়ে কালাম ব্যাপারীর এটিএম কার্ড এ্যাকটিভ করেন।

কার্ড এ্যাকটিভ করার পর লোভী অসাধু বদরুল ইসলাম তাসিন (৩৫) এবং তার স্ত্রী নাহি আক্তার উর্মি (২৪) ফরিদপুর শহরে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দুটি বুথ থেকে ১ লক্ষ ৫৫ হাজার টাকা উত্তোলন করেন। পরে কৃষক কালাম ব্যাপারী ফরিদপুরের পুলিশ সাইবার সাপোর্টে অভিযোগ করলে সাইবার টিম বদরুল ইসলাম তাসিন (৩৫) ও তার স্ত্রী মাহি আক্তার উর্মিকে (২৪) মঙ্গলবার দুপুরে গ্রেফতার করে।

এসময় অপরাধের সকল আলামতসহ নগদ ১ লক্ষ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম বলেন, ওই দম্পতির বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ১৮/২৩/৩৫ ধারায় মামলা দায়েরের প্রস্তুতী চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা