চট্টগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
সারাদেশ

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

সান নিউজ ডেস্ক : কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়ার পথে চট্টগ্রামের লোহাগড়ায় ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : ইউক্রেন ইস্যুতে ইতিহাসের সঠিক পক্ষে চীন

সোমবার ( ২১ মার্চ ) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আধুনগর স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, লোহাগাড়ার হারুনুর রশিদ (৩০) এবং সাইদুল ইসলাম ( ৩৩)। অপর দুজনও যুবক। নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে প্রাইভেটকারে কক্সবাজারের সমুদ্র সৈকতে বেড়াতে যাচ্ছিলেন ৫ জন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জনের মৃত্যু ঘটে।

আরও পড়ুন : বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করতে পায়রা যাচ্ছেন প্রধানমন্ত্রী

হাসপাতাল মর্গে রাখা হয়েছে নিহতদের লাশ।

সান নিউজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা