ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার হয়েছে (ছবি: সংগৃহীত)
সারাদেশ

শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: কার্গো জাহাজের ধাক্কার কারণে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে এমএল আফসার উদ্দিন নামে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার হয়েছে। তবে এর ভেতর কোনও লাশ মেলেনি।

সোমবার (২১ মার্চ) ভোরে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় লঞ্চটি উদ্ধার করেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন এ তথ্য জানান।

তিনি জানান, ইতোমধ্যে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করা হয়েছে। তবে এর ভেতর কোনও লাশ পাওয়া যায়নি। উদ্ধার কাজে ফায়ার সার্ভিস ছাড়াও নৌ-পুলিশ, বিআইডব্লিউটিএর ডুবুরি দল এবং কোস্ট গার্ডসহ একাধিক সংস্থা অংশ নিয়েছে।

রবিবার (২০ মার্চ) দুপুরে শীতলক্ষ্যায় এমভি রূপসী-৯ নামে কার্গো জাহাজের ধাক্কায় মুন্সীগঞ্জগামী লঞ্চ এমএল আফসার উদ্দিন ডুবে যায়। এ সময় লঞ্চের মধ্যে থাকা ১৫ থেকে ২০ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারেন। বেঁচে ফেরা যাত্রীরা জানান লঞ্চটিতে প্রায় অর্ধ-শতাধিক যাত্রী ছিল। দুর্ঘটনায় এ পর্যন্ত ছয়টি লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নারায়ণগঞ্জ সদর নৌ-থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, মোট ছয় জনের লাশ উদ্ধার হয়েছে। তাদের মধ্যে চার জনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন- মুন্সীগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুর এলাকার জয়নাল আবেদীন ভূইয়া (৫০), মুন্সীগঞ্জের রমজানবেগ এলাকার আরিফা (৩৫) ও তার শিশু সন্তান সাফায়েত (দেড় বছর), গজারিয়া উপজেলার ইসমানিরচর এলাকার শিল্পা রানী।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা