সারাদেশ

ঝালকাঠিতে স্কুলের সম্পত্তি অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের হাজরাগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রেকর্ডীয় সম্পত্তি দখলের প্রতিবাদ ও দখলকারদের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

আরও পড়ুন: পায়রা বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রোববার ( ২০ মার্চ ) সকালে স্কুলের সামনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী এ আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৬৪ সালে স্থাপিত স্কুলটির সম্পত্তির সকল প্রকার বৈধ কাগজপত্র রয়েছে। সম্প্রতি শিক্ষাবিভাগ থেকে ১ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণে বরাদ্দ হয়। তাই পুরাতন স্কুলঘরটি ভেঙে নতুন ভবন নির্মাণের প্রস্তুতি চলছে। কিন্তু গত ১৭ মার্চ স্থানীয় একটি চক্র স্কুলের সম্পত্তিতে নিজেদের জমি রয়েছে বলে মিথ্যা দাবি করে একটি ঘর নির্মাণ করে। এ ঘটনায় ওই চক্রটির সাথে শিক্ষক ও স্কুল কমিটির মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অবৈধ স্থাপনাটি দ্রুত সরিয়ে স্কুলের সম্পত্তি দখল মুক্ত করার দাবি জানান আয়োজকরা।

মানববন্ধন ও সমাবেশ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদ হোসেন শরীফ, ম্যানেজিং কমিটির সভাপতি মো: মাহাতাব হোসেন, সহকারী শিক্ষক রুনু আক্তার, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা