সারাদেশ

ত্রিশালে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন

মোঃ মনির হোসেন, ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশালে রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্যসামগ্রী বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ মার্চ) সকাল ১০ টায় ত্রিশাল পৌর মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ৭ জনের মৃত্যুদণ্ড

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান, পৌর মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান, অনলাইন,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বিশেষ অথিতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, টিসিবি’র পণ্য বিতরণ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার নির্দেশনা প্রদান করেন। মহতী উদ্যোগের প্রথম পর্যায়ে সমগ্র বাংলাদেশে প্রথম পর্যায়ে প্রায় ১ কোটি নিম্ন আয়ের মানুষের মাঝে চিনি, ডাল ও তেল এবং পরবর্তীতে পর্যায়ক্রমে ছোলা, পেঁয়াজ ও খেজুর বিতরণ করা হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা