সারাদেশ

বোয়ালমারীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের (২০-২৬ মার্চ) উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০ মার্চ) এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্থানীয় ছোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

আরও পড়ুন: গৌরীপুরে অনুষ্ঠিত হলো আবৃত্তি আসর

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদূর রহমানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহাদ মিয়া প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান বলেন, উপজেলার ২৪২ টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৬ হাজার ৮০ জন এবং ৭২ টি স্কুল-মাদ্রাসার ২০ হাজার ৭৩৪ জন মোট ৫৬ হাজার ৮১৪ জনকে কৃমিনাশক ট্যাবলেট ওষুধ খাওয়ানো হবে। এর মধ্যে ছাত্র ২৬ হাজার ৫৫২ জন এবং ছাত্রী ৩০ হাজার ২৬২ জন।

ডা. খালেদ আরও বলেন, ৬ থেকে ১৬ বছর বা শিশু শ্রেনি থেকে দশম শ্রেণির সকলকে কৃমির ঔষধ খাওয়ানো হবে। একটি 'ম্যাবেনডাজল' ট্যাবলেট পানি দিয়ে গিলে খেতে হবে। কোন বাচ্চা একবারে খেতে না পারলে ভেঙ্গে টুকরা করে পানি দিয়ে গিলে খাওয়ানো যাবে। চুষে খাওয়ানো যাবে না। এটি ভরা পেটে খেতে হবে। খাবার পর এক ঘন্টা দৌড়-ঝাপ করা যাবে না। আগে যে কোন সময় কৃমির ঔষধ খেলেও এটি খেতে পারবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা