সোনারগাঁয়ে সুতার কারখানায় আগুন
সারাদেশ

সোনারগাঁয়ে সুতার কারখানায় আগুন

সান নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের মেঘনা শিল্পনগরী এলাকায় সান ফেব্রিক্স নামে একটি সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন:বাঙালিদের হাতে বাবাকে জীবন দিতে হয়েছে

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে কারখানায় তুলার গুদামে আগুন লাগে।

এ সময় মসজিদের মাইকে আগুন লাগার কথা প্রচার করা হয়। পরে এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

সংবাদ পেয়ে সোনারগাঁ, ডেমরা, গজারিয়া ও নারায়ণগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আরও পড়ুন:জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের সহকারী পরচিালক আব্দুল হালিম সংবাদ মাধ্যমকে জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। প্রায় ৭০ ভাগ আগুণ নিয়ন্ত্রণে এসেছে। কিছুক্ষণের মধ্যে পুরো আগুন নিযন্ত্রণে আসবে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা