রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সারাদেশ

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সান নিউজ ডেস্ক : রাজবাড়ী জেলার সদর উপজেলার কল্যাণপুর সড়কে ট্রাক ও মাহিন্দ্র সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন।

আরও পড়ুন:বাইডেন-জিনপিং আলোচনা শুক্রবার

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে কল্যাণপুর খলিল ড্রাইভারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের ভগিরথপুর গ্রামের বিল্লাল প্রামাণিকের ছেলে মো. মমিন প্রামাণিক(২৪), গোয়ালন্দের উজানচর ইউনিয়নের আব্দুর রশিদের ছেলে মো. সুজন (৩৫), মধুখালীর কামালদিয়া গ্রামের জালাল শেখের ছেলে মো. সাইফুল শেখ (২০)।

আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জানান, ফরিদপুর থেকে রাজবাড়ীগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে একটি মাহিন্দ্রের সংঘর্ঘ হয়।

আরও পড়ুন:খেলা শেষ হয়নি

এতে গুরুতর আহত তিন যাত্রীকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাহিন্দ্রের তিন যাত্রীর মৃত্যু হয়। ট্রাক ও মাহিন্দ্রটি উদ্ধার করে আহলাদীপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা