সারাদেশ

বোয়ালমারীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে শিক্ষা উপকরণ পেল শিক্ষার্থীরা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীতে শিক্ষা উপকরণ পেয়েছে শতাধিক শিক্ষার্থী।

আরও পড়ুন: বাঙালিদের হাতে বাবাকে জীবন দিতে হয়েছে

উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি কাজী সিরাজুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণে রাখালগাছি পল্লী উন্নয়ন সমিতির আয়োজনে বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল পাঁচটায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান এডভোকেট লিয়াকত শিকদার।

প্রধান অতিথি এডভোকেট লিয়াকত শিকদার বলেন, স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার আগে ঘরে ঘরে বিদ্যুৎ ছিল না। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর আজ গ্রামে গ্রামে ঘরে ঘরে বিদ্যুৎ।

তিনি আরও বলেন, এই সরকারের আমলেই সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস অ্যাপ, ভাইবারের মাধ্যমে যোগাযোগ সহজ হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঘোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. চাঁদ মিয়া, কেন্দ্রীয় উপ কমিটির সদস্য তৌহিদুর রহমান মুক্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আখতার তপন, ইউনিয়ন আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা এবং সমাজ সেবক মো. হাফিজুর রহমান ইপতু।

আরও পড়ুন: মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণের প্রতিজ্ঞা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন সমিতির সভাপতি মো. শিহাবুল ইসলাম জিল্লু এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. আলীমুজ্জামান ইলিয়াস। অনুষ্ঠান শেষে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, ক্যালকুলেটর, ব্যাগসহ বিভিন্ন শিক্ষাপোকরণ প্রদান করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা