সারাদেশ

মুন্সীগঞ্জে সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন

নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন ও আলোচনা সভা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা ১১ টায় কালেক্টরেট প্রাঙ্গণে মেলার উদ্বোধন ও আলোচনা সভা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ - ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, সিভিল সার্জন ডা: মো. মঞ্জুরুল আলম, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হাই তালুকদার, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুভাস চন্দ্র হীরা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান আনিস, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজ উদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের সহযোগী অধ্যাপক মো. রহমতউল্লাহ্ জুয়েল।

আলোচনা সভার আগে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করা হয়। পরে মেলার বিভিন্ন স্টল অতিথিরা পরিদর্শন করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা