বিএসএফ (ফাইল ছবি)
সারাদেশ

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সান নিউজ ডেস্ক : লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত ও অপর এক যুবক আহত হয়েছেন। জানা যায়, নিহত ওই ব্যক্তির নাম রেজাউল করি।

আরও পড়ুন: ‘মুক্তির মহানায়ক’র জন্মদিন আজ

বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোররাতে উপজেলার জগতবেড় ইউনিয়নের সমশেরনগর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নয়াবাড়ি এলাকার মনসুর আলীর পূত্র।

সীমান্তবর্তী এলাকা থেকে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে ওই সীমান্ত দিয়ে ভারতীয় গরু আনতে বাংলাদেশ-ভারত নো ম্যান্স ল্যান্ডে যায় ৯ জন বাংলাদেশি গরু ব্যবসায়ী। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ করে গুলি চালায়। এ সময় বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই রেজাউল করিম নিহত হন এবং আহত হন বাবু। বাকি ৭ জন পালিয়ে যায়।

পরে বিএসএফ আহত বাবুকে আটক করে এবং রেজাউল করিমের মরদেহ ভারতে নিয়ে যায়। এ ঘটনায় সীমান্তজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন: পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বললেন বাইডেন

তবে এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা এই মুহূর্তে এটি নিয়ে কোনো কথা বলতে রাজি হয়নি। পরে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা