ছবি-সংগৃহিত
সারাদেশ

তেলসহ গুদাম সিলগালা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় সয়াবিন তেল গুদামজাত করার দায়ে একটি পরিত্যক্ত বাড়ি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৩ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুনের নেতৃত্বে রামগঞ্জ পৌরসভার জোড় কবর সংলগ্ন মা ভিলা নামে ওই বাড়ি সিলগালা করা হয়।

জানা যায়, গোপন খবরের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে ইউনিকর্ন ডিস্ট্রিবিউশন লিমিটেড প্রয়োজনীয় কাগজপত্র ও তেল গুদামজাত করার কারণ হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি কোম্পানির ম্যানেজার হেলাল উদ্দিন। পরে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা জরিমানা করে তেলের গুদামে সিলগালা করার আদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: দিনমজুর সেজে হত্যা মামলার আসামি ধরল পুলিশ

মা ভিলার মালিক মৃত রাজ্জাক মিয়ার ভাগ্নে মো. সায়মন হোসেন জানান, ফেব্রুয়ারি মাসের ১ম সপ্তাহে চট্রগ্রামের এক ব্যবসায়ীকে প্রতি মাসে সাড়ে ৭ হাজার টাকা হারে বাসা ভাড়া দেয়া হয়। কিন্তু তেলের গুদামের বিষয়ে তারা কিছু জানেন না।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন বলেন, কোম্পানির সাইনবোর্ড না থাকা ও প্রয়োজনীয় প্রমাণপত্র দেখাতে না পারায় কোম্পানির ম্যানেজার পরিচয় দেয়া হেলাল উদ্দিনকে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর জব্দকৃত তেলের গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা