সারাদেশ

দিনমজুর সেজে হত্যা মামলার আসামি ধরল পুলিশ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জের জলদস্যু বাহিনীর প্রধান সৌরব হোসেনকে হত্যার ঘটনায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

আরও পড়ুন: নির্বাচন যেন অংশীদারিত্বমূলক হয়

রোববার (১৩ মার্চ) দুপুরে কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়ন উড়িরচর থেকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ কৃষক ও দিনমজুর সেজে কৃষি কাজ করা অবস্থায় তাকে আটক করে।

আটককৃত আসামির নাম আলমগীর হোসেন(৪০) সে চরবালুয়া ৬নম্বর ওয়ার্ডের ছাবের মাঝির ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, সোমবার (১৪ মার্চ) সকালে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ই মার্চ রাতে উপজেলার চর আমজাদ এলাকা থেকে দস্যু বাহিনীর প্রধান সোহরাব হোসেনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা