সারাদেশ

শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে রেমিডিয়াল ক্লাস

আমিরুল হক, নীলফামারী: করোনার শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে রেমিডিয়াল ক্লাশ এবং পুর্নবিন্যাসিত সিলেবাসে পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আরও পড়ুন: মজুতদার নেতা হলেও ছাড় দেয়া হবে না

রোববার (১৩ মার্চ) সকালে লালমনিরহাট যাবার পথে নীলফামারীর সৈয়দপুর বিমান বন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, ১৫ মার্চ থেকে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান পুরোদমে চলবে, আর ক্লাশ সবকিছু পুরোদমে চলবে। আমাদের যেসব ঘাটতিগুলো হয়েছে সেই ঘাটতিগুলো পূরনের জন্য রেমিডিয়াল ক্লাশ যেগুলা হবার কথা সেগুলা হবে। আমাদের এখন যারা এসএসসি-এইচএসসি দেবে তাদের যেমন পুর্নবিন্যাসকৃত সিলেবাসে হচ্ছে সেগুলো হবে।

বেসরকারী মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা ও ইবতেদায়ী মাদসারা জাতীয় করণের বিষয়ে মন্ত্রী বলেন, চিন্তা হতেই পারে সব শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে ফেলি, পুরো শিক্ষাকে। সেটা এই মুহুর্তে হয়তো সরকারের পক্ষে করা সম্ভব নয় আবার এটা কতটা ভালো হবে আমরা আগে যেসব প্রতিষ্ঠান জাতীয়করণ করেছি সেটা উপর পুরো একটা গবেষনা হওয়া দরকার। যেসব প্রতিষ্ঠান আগে বেসরকারি থেকে সরকারি হয়েছে সেগুলো কত ভালো করছে। আমরা তো অবশ্যই চাইবো প্রতিষ্ঠানগুলো ভালো করুক, আমাদের পড়াশোনার মান উন্নত হোক। সেজন্য যার করা দরকার অবশ্যই সেভাবেই করবে। তার জন্য সরকারের সক্ষমতাটাও জড়িত।

আরও পড়ুন: সানি লিওন খুবই ভালো

এছাড়াও স্বাধীনতা বিরোধী মশিউর রহমান ডিগ্রী কলেজের নাম পরিবর্তনের বিষয়টির ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা