সারাদেশ

মাদারীপুরের অগ্নিকান্ডে ৩৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে গভীর রাতে অগ্নিকান্ডে ৬টি বসতঘরসহ ১২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে প্রায় ৩৫লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের দাবি।

আরও পড়ুন: তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মন্তব্য হাস্যকর

রোববার (১৩ মার্চ) ভোর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ভূক্তভোগী পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাইসরদারেরচর গ্রামের কৃষক আলামিন সরদারের বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। সেখান থেকে আগুন মুহুর্তের মধ্যে পুরো বাড়ি ছরিয়ে পরে। রাতে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় এলাকাবাসী প্রায় দুই ঘন্টা ব্যাপী প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু তাৎক্ষনিক আলামিন সরদারের, রহিম সরদারের, আলাল সরদারের, লোকমান সরদারের ও মিন্টু সরদারের বসতঘর, রান্নাঘর ও তাদের গোয়ালঘরসহ মোট ১২টি ঘর পুরে ছাই হয়ে যায়। এতে করে প্রায় ৩৫ লক্ষাধিক টাকার হয়েছে।

ভূক্তভোগী আলামিন সরদার কান্না জরিত কণ্ঠে বলেন, আগুন আমাদের সব শেষ করে দিয়েছে। আমরা এখন কিভাবে বাঁচবো।

আরও পড়ুন: ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে

ওই এলাকার সাবেক ইউপি সদস্য আপাং কাজী বলেন, আগুনে তাদের প্রায় ৩৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা