প্রতীকী ছবি
সারাদেশ

মুক্তিপণ দিয়েও বাঁচলেন না ব্যবসায়ী

সান নিউজ ডেস্ক: অপহরণের ১২ দিন বেনাপোল থেকে হান্নান মৃধা (৩৭) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হান্নানকে ১ মার্চ তার শ্বশুরবাড়ি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে থেকে অপহরণ করা হয়।

আরও পড়ুন: মজুতদার নেতা হলেও ছাড় দেয়া হবে না

রোববার (১৩ মার্চ) সকালে বেনাপোল সীমান্তের বাইপাস সড়ক থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

হান্নান মৃধা চাঁদপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডের বিষ্ণুদী এলাকার আবুল হোসেন মৃধার ছেলে।

এদিকে হান্নান মৃধা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেছে স্বজন ও এলাকাবাসী। রোববার দুপুরে প্রায় দুই ঘণ্টা ধরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ করে তারা।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ১ মার্চ হান্নান নিখোঁজ হন। পরের দিন চাঁদপুর মডেল থানায় নিখোঁজের ডায়েরি করেন চাচাতো ভাই সজিব ও নুর আলম মৃধা। এরপর ৬ মার্চ একটি নম্বর থেকে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

আরও পড়ুন: ভালুকায় বানিজ্যিক ব্ল্যাক সোলজার চাষ

পরে টাকা নিয়ে বেনাপোলে আসতে বলা হয়। টাকা জোগাড় করতে দেরি হওয়ায় অপহরণকারীরা ৫০ হাজার টাকা দাবি করে। এলাকাবাসীর সহায়তায় ১১ মার্চ তাদের দেওয়া বিকাশ নম্বরে টাকা পাঠানো হয়। টাকা পাঠানোর পর অপহরণকারীরা নম্বর বন্ধ করে দেয়। রোববার (১৩ মার্চ ) বেনাপোল সীমান্ত এলাকায় হান্নানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

হান্নানের ভাতিজা সাগর মৃধা বলেন, আমার কাকা সহজ-সরল মানুষ ছিলেন। তিনি বাড়ির পাশে এইচ এম টেলিকম নামে একটি দোকান চালাতেন। তার সঙ্গে কারও শত্রুতা ছিল না।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ বলেন, হান্নান তার শ্বশুরবাড়ি বিষ্ণুপুর থেকে ফেরার পথে নিখোঁজ হয়। তার ব্যবহৃত নম্বর থেকে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। কয়েকবার তারা জায়গা পরিবর্তন করে। মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দেওয়ার বিষয়টি আমার জানা নেই।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

তেলের বাজারে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান...

দীর্ঘ বিদায়ের আক্ষেপ ডলির

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন।...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা