সারাদেশ

চরাঞ্চলে উত্তর মাথাভাঙ্গা খান বাজার উদ্বোধন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: চরাঞ্চলে উত্তর মাথাভাঙ্গা খান বাজার শুভ উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সাকিব

শনিবার (১২ মার্চ) দুপুর ১ টার দিকে পদ্মানদীর পাড়ঘেষা উত্তর মাথাভাঙ্গায় খান বাজার শুভ উদ্বোধন করা হয়। এ বাজারটি প্রায় ৭০ টি দোকান নিয়ে গড়ে উঠেছে। রয়েছে মরিচ, মাছ ও শাকসবজির আড়ৎ।

উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বর্ষীয়ান আওয়ামীলীগে নেতা ও কাঁচিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. হাসান খাঁন। শুভ উদ্বোধন ঘোষণা করেন কাঁচিকাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাকন হাওলাদার।

এ সময় উপস্থিত ছিলেন - কামারখাড়া ইউনিয়ন পরিষদ সদস্য নজরুল ইসলাম মোল্লা, কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ সদস্য আহম্মদ আলী মৃধা, সোলায়মান মৃধা, বাদল প্রধানীয়া, আবুল কালাম মৃধা, হাজী মো. হোসেন খান, সোহেল খান প্রমুখ।

আরও পড়ুন: ভাত নিয়ে কোনো কষ্ট হবে না

খান বাজারের প্রতিষ্ঠাতা মো. আব্দুল হাই খান বলেন, চরাঞ্চলের এই এলাকাটি একটি অবহেলিত এলাকা। উত্তরে চরবানিয়াল এলাকা, মাঝখানে পদ্মা মরা শাখা। পরে কাঁচিকাটা ইউনিয়নের উত্তর মাথাভাঙ্গা এলাকাটি। ১০ কিলোমিটার দূরে কাঁচিকাটা বাজার। এখানকার লোকজনের দিঘীরপাড় বা নড়িয়াবাজার ছাড়া যাওয়ার কোন যায়গা নেই। মানুষের কথা চিন্তা করেই খান বাজার প্রতিষ্ঠা করলাম সকলের সহযোগিতায়।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা