ছবি-সংগৃহিত
সারাদেশ

৬ জেলেকে ফেরত দিলো মিয়ানমার

কক্সবাজার প্রতিনিধি: সেন্টমার্টিন দ্বীপের উপকূলে মাছ শিকারের সময় ইঞ্জিন বিকল হয়ে গেলে ১ ফেব্রুয়ারি মিয়ানমারের আকিয়াব উপকূলে চলে যায় বাংলাদেশি একটি ট্রলার। আর ট্রলারে থাকা ৬ জেলেকে অনুপ্রবেশের দায়ে আটক করে মিয়ানমারের কোস্টগার্ড।

আটকের ১ মাস ৮ দিন পর বুধবার (৯ মার্চ) দুপুরে বিজিবির তৎপরতায় তাদের হস্তান্তর করে মিয়ানমার সীমান্তরক্ষা বাহিনী (বিজিপি)।

টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখারবিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, ১ ফেব্রুয়ারি আটকের পর ৬ জেলের পরিবার লিখিতভাবে বিজিবিকে জানালে বিষয়টি নিয়ে মন্ত্রণলয়ের মাধ্যমে তৎপরতা শুরু করা হয়। মিয়ানমারের সীমান্তরক্ষা বাহিনীর মাধ্যমেও চেষ্টা অব্যাহত থাকে।

এরপর বিজিপি জানায়, যে তারা ৬ জেলেকে হস্তান্তর করবে। সব প্রক্রিয়া শেষে দুপুরে নাফনদী পয়েন্ট দিয়ে জেলেদের হস্তান্তর করে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা