সারাদেশ

হাতিয়াতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলায় চেয়ারম্যান ঘাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ মার্চ) বিকেলের দিকে হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: বিএনপির ষড়যন্ত্রে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে

নিহত যুবকের নাম মো. আনাস (২৮) সে সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে। তিনি দুই সন্তানের জনক ও মাছের আড়তের কর্মচারী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৯ মার্চ) বিকেলের দিকে আনাস হাতিয়ার চেয়ারম্যান ঘাট এলাকার একটি বাড়িতে বিদ্যুতের কাজ করতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ওই বাড়ির লোকজন ও তাঁর স্বজনেরা তাঁকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ক্রিকেট থেকে সাকিবকে ছুটি

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা