ছবি-সংগৃহিত
সারাদেশ

চার হাজার লিটার সয়াবিন জব্দ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে ৪ হাজার লিটার সয়াবিন তেল মজুতের দায়ে ২ ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ মার্চ) দুপুরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক ও রোহান সরকার।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শহরের পল্টু সাধু স্টোর ও জয় মা স্টোরের গোডাউনে বিভিন্ন বোতল ও ড্রামে ৪ হাজার লিটার সয়াবিন তেল পাওয়া যায়।

আরও পড়ুন: হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

অবৈধভাবে ভোজ্যতেল তেলের মজুত করে বাজারে কৃত্তিম সংকট সৃষ্টির দায়ে পল্টু সাধু স্টোরের মালিক শ্রিধাম সাধুকে এক লাখ এবং জয় মা স্টোরের মালিক শংকর কুমার পালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ মোজাহেরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুটি দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। তেলগুলো জব্দ করা হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা