সারাদেশ

নীলফামারীতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭মার্চ পালিত হয়েছে। সোমবার (৭ মার্চ) সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর চত্ত্বরে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পূষ্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচানা সভার আয়োজন করা হয়।

আরও পড়ুন: বিশ্ববাজারের সঙ্গে দ্রব্যমূল্য বেড়েছে

সকালে দিবসটি উপলক্ষে জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে রাষ্ট্রের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। পরে পর্যায়ক্রমে অতিরিক্ত পুলিশ সুপার এসএম মুক্তারুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক সহ উপজেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন, জেলা এলজিইডি, গণপূর্ত, সড়ক বিভাগ, শিক্ষা প্রকৌশল, জনস্বাস্থ্য, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস, জেলা খাদ্য বিভাগ সহ বিভিন্ন স্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করে।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা আওয়ামী আওয়ামী লীগের আয়োজনে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি
কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হকসহ আরো অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান
শাহিদ মাহমুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, আওয়ামীলীগ নেতা আমজাদ হোসেন, কামরুজ্জামান, আবুল কালাম আজাদ, মিজানুর রহমান, জেলা তাতীঁ লীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. জামিল আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ।

আরও পড়ুন: সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত চলছে

এছাড়া, নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে পরিষদের বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অতুল মন্ডল সহ জেলা পরিষদের প্রতিনিধিরা।

অপরদিকে, দিনটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভাসহ সরকারি-বেসরকারিভাবে নানা কর্মসূচি পালিত হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা