সারাদেশ

পটুয়াখালীতে ১৭ বছর পর যুবলীগের কমিটি

নিনা আফরিন, পটুয়াখালী: দীর্ঘ ১৭ বছর পরে পটুয়াখালী যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। ১০১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে ২১টি পদ উল্লেখ রয়েছে। কেন্দ্রীয় যুবলীগ
চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরিত পত্রে এ কমিটি ঘোষণা হয়েছে।

আরও পড়ুন: সুচরিতা আমার মায়ের মতো

নবগঠিত কমিটিতে সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সচিব এডভোকেট শহিদুল ইসলাম শহিদকে সভাপতি ও সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদর উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান সৈয়দ মো. সোহেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আগামী ৩ বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়।

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে এডভোকেট জাহাঙ্গীর সিকদার, সাবেক কমিটির আহবায়ক আরিফুজ্জামান রনি, মিজানুর রহমান হান্নান, জহিরুদ্দিন লিটু, খাইরুল উমাম মেরিন, এডভোকেট মনিরুল হক লিটন সিকদার স্থান পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন শাহানুর রহমান সুজন, জামাল হোসেন, খন্দকার অহিদুজ্জামান সাকিব।

আরও পড়ুন: সুখবর নিয়ে ফিরলেন নুসরাত ফারিয়া

নতুন কমিটি নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কাজী আলমগীর জানান, নবগঠিত যুবলীগ মুল দলের সাথে সমন্বয় করে কাজ করবে। পাশাপাশি নিজেদের মধ্য যেন বিভাজন সৃষ্টি না হয় সে দিকে খেয়াল রেখে দলকে আরও শক্তিশালী করে জনগণের পাশে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সহযোগিতা করতে হবে।

প্রসঙ্গত, সর্বশেষ ২০০৫ সালের ৭ জুলাই পটুয়াখালী জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনকে কেন্দ্র করে পটুয়াখালীর সাবেক নারী সাংসদ লুৎফুননেছার বড় ছেলে মাহামুদুর রহমান পলাশ রাজনৈতিক প্রতিপক্ষের হাতে খুন হয়।

আরও পড়ুন: শবনম বুবলীর চমক

২০১২ সালে যুবলীগের সভাপতি আহসান হাবিব খান মারা গেলে ২০১৩ সালে একটি আহ্বায়ক কমিটি হয়। টানা সাড়ে ৮ বছরের আহ্বায়ক কমিটির নেতৃত্বে ছিলেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য অ্যাড. শাহজাহান মিয়ার কনিষ্ঠ পুত্র আরিফুজ্জামান রনি ও বর্তমান অনুমোদিত কমিটির সভাপতি শহিদুল ইসলাম। কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে গত বছরের ২০ ডিসেম্বর পটুয়াখালী স্টেডিয়ামে স্মরনকালের সর্বাধিক লোক সমাগমের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় জেলা যুবলীগের সম্মেলন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা