সারাদেশ

নিখোঁজের ২৪ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

সান নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামে বাঙ্গালী নদীতে গোসল করতে গিয়ে গতকাল বৃহস্পতিবার নিখোঁজ হয় এক শিশু। নিখোঁজ ওই শিশুর নাম রিফাত (৯) । রিফাত বিনোদপুর গ্রামের কাশিমুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করত।

আরও পড়ুন:ইউক্রেনে রুশ জেনারেল নিহত

অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার (৪ মার্চ) দুপুর ১২টায় নদী থেকে তার লাশ উদ্ধার করেছে ডুবুরি দল।

রিফাত বগুড়া শহরের নিশিন্দারা মহল্লার রকি ফকিরের ছেলে। তার নানাবাড়ি শেরপুরের সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামে। একই গ্রামে তার খালু আবদুল ওয়াদুদের বাড়ি। রিফাত তার খালুর বাড়িতে থেকে মাদ্রাসায় লেখাপড়া করে।

স্থানীয় তিন বাসিন্দা বলেন, গতকাল দুপুর ১২টায় শিশু রিফাত বাড়ির পাশে বাঙ্গালী নদীতে গোসল করতে যায়। দুপুর গড়িয়ে বিকেল হলেও রিফাত বাড়িতে ফিরে আসেনি। পরে নদীর তীরে গিয়ে সেখানে রিফাতের স্যান্ডেল পাওয়া যায়। স্থানীয় লোকজন রিফাতকে উদ্ধারে নদীতে গতকাল সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করে। এরপরও কেউ তার সন্ধান পাননি।

আরও পড়ুন:ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১

সুঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জিন্নাহ বলেন, রিফাতকে উদ্ধারে আজ বেলা ১১টায় রাজশাহী থেকে আসা ডুবুরি দল বাঙ্গালী নদীতে নামানো হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর ১২টার দিকে রিফাতের লাশ পানির নিচ থেকে তুলে আনেন ডুবুরিরা।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় বর্মণ বলেন, শিশু রিফাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা