সারাদেশ

মুন্সীগঞ্জে ১২ কেজি আইস ও পিস্তলসহ আটক ৫

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা থেকে পরিবহনকালে ১২ কেজি মাদক আইস, ১ লাখ পিস ইয়াবা, ৪ হাজার ৩ শত পিস চেতনানাশক বার্মিজ ইনজেকশন ও ২ টি বিদেশি পিস্তলসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

আরও পড়ুন: আয় বেড়েছে সাড়ে চারগুণ

আটককৃতরা হলেন- কক্সবাজার জেলার মহেশখালী এলাকার জসীমউদ্দীন জসিম, মকসুদ, মো. রিয়াজ উদ্দিন, শাহিন আলম ও শামসুল আলম।

বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে ঢাকায় র‌্যাব-১৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মিয়ানমার থেকে চোরাই পথে এসব মাদক নিয়ে আসা হয়েছিল। সোনাদিয়া ক্যানেল ও মেঘনা নদী হয়ে ঢাকার অভিমুখে মাদকগুলো নিয়ে যাওয়া হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় অভিযান চালিয়ে চোরাচালানকারীদের অনুসরণ করা হয়। যখন তারা (চোরাচালানকারীরা) মেঘনা নদী থেকে গজারিয়ায় নামে তখন ৫ জনকে আটক ও এসব মাদক ও পিস্তল জব্দ করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে এসব মাদকের আনুমানিক মূল্য ৫০ কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, মিয়ানমার থেকে ঢাকায় চালানকালে বুধবার রাতে উপজেলার মেঘনা নদী সংলগ্ন কাজিপুরা এলাকা হতে ১২ কেজি আইস, ১ লাখ পিস ইয়াবা ও ৪ হাজার ৩ শত পিস চেতনানাশক বার্মিজ ইনজেকশনসহ ২টি বিদেশি পিস্তলসহ ওই ৫ জনকে আটক করেছে র‌্যাব-১৫। র‌্যাবের হেডকোয়াটারের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১৫ এর যৌথ অভিযানে এসব মাদক ও জড়িতদের আটক করা হয়। এটিই এ পর্যন্ত জব্দ হওয়া ভয়ংকর মাদক আইসের সবচেয়ে বড় চালান বলে জানিয়েছে।

আরও পড়ুন: বাইডেন ভুল বুঝলো কিনা তার পরোয়া করি না

এ ব্যাপারে মুন্সীগঞ্জের গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইজউদ্দিন আজ বিকালে সাড়ে ৪টার দিকে জানান আটককৃতদের এখনও থানায় হস্তান্তর করা হয়নি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ৩ দাবি, বন্ধ হবে ককটেল বিস্ফোরণ

সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা