সারাদেশ

দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালককে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে তুচ্ছ ঘটনায় শ্যালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩ মার্চ) রাত পৌনে ৯টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাতেন মার্কেট সংলগ্ন আদর্শ কলোনিতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ইউক্রেনে রুশ জেনারেল নিহত

নিহত শ্যালকের নাম মো. রাসেদ (১৯)। তিনি উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের আদর্শ কলোনীর মৃত মো. সাহাব উদ্দিন ওরফে শাকুর ছেলে এবং পেশায় একজন জেলে ছিলেন। ঘটনার পর থেকে অভিযুক্ত দুলাভাই তফজল গা ঢাকা দিয়েছে। তফজল একই এলাকার এনামুল হকের ছেলে।

নিহতের বোন সুরমা ও খালা গুনাই বিবি অভিযোগ করে বুলেন, তফজল রাসেদের খালাতো বোনের জামাই। তারা একই কলোনিতে বসবাস করে। পাওনা টাকা ও চুরির ঘটনা এবং পূর্ব বিরোধ নিয়ে তফজলের সঙ্গে কয়েক দিন আগে শ্যালক রাসেদের বিরোধ দেখা দেয়। এর জের ধরে গত বুধবার ২মার্চ বিকেলে রাসেদকে পিঁড়ি দিয়ে মাথায় আঘাত করে গুরুত্বর আহত করে তফজল।

এরপর বৃহস্পতিবার রাত ৮টার দিকে আদর্শ কলোনির হাসেম মাঝির বসত ঘরে রাসেদকে আটক করে পুনরায় তফজল, হাসেম মাঝি ও তাঁর স্ত্রী চামেলা বেধড়ক মারধর করে। এতে গুরুত্বর আহত হন রাসেদ। একপর্যায়ে রাসেদ হামলাকারীদের হাত থেকে ছাড়া পেয়ে বসত ঘরের সামনে এসে মাটিতে লুটিয়ে পড়ে সেখানেই মারা যায়।

আরও পড়ুন: সয়াবিন নৈরাজ্যে কৃত্রিম সংকট

এ বিষয়ে জানতে চাইলে চরজব্বর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এএসআই) মোশারেফ হোসেন জানান, খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শুক্রবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরবর্তীতে ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা