সারাদেশ

‘টিকটক বানাতে’ গিয়ে যুবক নিহত

সান নিউজ ডেস্ক: টিকটক ভিডিও বানাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটেছে রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর রেলব্রিজে। নিহত যুবকের নাম আলহাজ্ব হোসেন (১৬)।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত যুবক পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদাহ গ্রামের মো. রেজাউল হোসেনের ছেলে।

আরও পড়ুন: জায়েদ খানের পদ বহাল

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নিহত আলহাজ্ব হোসেন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসে। টিকা নেওয়ার পর কয়েকজন বন্ধু-বান্ধব মিলে কালিকাপুর রেলব্রিজে ঘুরতে যায়। পরে বন্ধুদের সাথে টিকটক মেতে ওঠে। এ সময় হঠাৎ রাজবাড়ীগামী একটি ট্রেন এসে পৌঁছালে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সঙ্গে থাকা বন্ধুরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা রেলের উপর থেকে লাশটি নিচে নামিয়ে রাখে।

এ বিষয়ে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান গণমাধ্যমকে বলেন, লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা