সারাদেশ

স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিচ্ছে সরকার

সান নিউজ ডেস্ক: সরকার এখন স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিচ্ছে। সরকার নিজেও করছে, প্রাইভেট সেক্টরকেও উৎসাহ দিচ্ছে। সরকারি এবং প্রাইভেট মিলেই সামগ্রিকভাবে স্বাস্থ্যখাত শক্তিশালী পর্যায়ে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি আরও বলেন, বেসরকারি উদ্যোগের মধ্যে অন্যতম হার্ট ফাউন্ডেশন। এসব উদ্যোগকে সরকার উচ্চ মর্যাদা ও মনোযোগ দিয়ে দেখে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জে উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত জনসচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।

সভায়পরিকল্পনামন্ত্রী হার্ট ফাউন্ডেশন সুনামগঞ্জকে জমি দেওয়ার জন্য জেলা প্রশাসককে অনুরোধ করেন।

আরও পড়ুন: না পালিয়ে প্রশংসায় ভাসছেন জেলেনস্কি

আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাগত বক্তব্য দেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ড. একে আব্দুল মুবিন।

সুনামগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডা. সৈয়দ মোনাওয়ার আলীর সভাপতিত্বে ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দের সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাইপারটেনশন কমিটি অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক সোহেল রেজা চৌধুরী।

আরও পড়ুন: ন্যাপ প্রণয়নে বেসরকারি খাত অন্তর্ভুক্ত

আলোচনায় অংশ নেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, ভার্চুয়ালি যুক্ত হয়ে আলোচনায় অংশ নেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী, সুনামগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী, সুনামগঞ্জ বিএমএর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল হাকিম প্রমুখ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা