সারাদেশ

সুবর্ণচরে মহিলা দাখিল মাদ্রাসার যাত্রা শুরু

নোয়াখালী প্রতিনিধি: নারীদের ধর্মীয় শিক্ষায় এগিয়ে নিতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নে যাত্রা শুরু করেছে সুবর্ণ মহিলা
দাখিল মাদ্রাসা।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় চরজুবলী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান মার্কেটে সংলগ্ন এলাকায় সুবর্ণ মহিলা দাখিল মাদ্রাসার
উদ্বোধন করেন মাদ্রাসা পরিচালনা কমিটি।

সুবর্ণ মহিলা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষানুরাগীও সমাজ সেবক আলহাজ ছায়েদুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চরজব্বর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গিয়াস উদ্দিন ফরহাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরজুবলী রব্বানিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, চরজুবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ অঞ্চলে কোন মহিলা মাদ্রসা নেই। নারীদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য মহিলা মাদ্রাসার বিশেষ প্রয়োজন ছিলো। তা আজ পূরণ হলো।

আরও পড়ুন: নতুন সিইসি হাবিবুল আউয়াল

এ সময় বক্তারা পুরুষদের শিক্ষার পাশাপাশি নারীদের বেশি করে শিক্ষিত করে তোলার গুরুত্বারোপ করেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা